ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, চাপে নরেন্দ্র মোদি

  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54808 জন
ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, চাপে নরেন্দ্র মোদি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শাসনামলের সবচেয়ে বড় রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি, পাকিস্তানের সঙ্গে হঠাৎ যুদ্ধ, এবং দেশে বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ সব মিলিয়ে তাঁর নেতৃত্ব বড় পরীক্ষায় পড়েছে।


সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়ে। অথচ কয়েক মাস আগেও দুজন একে অপরকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে বর্ণনা করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প–মোদি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতেই দ্বিপাক্ষিক সম্পর্ক টিকে ছিল, যা এখন ভেঙে পড়ছে।


এদিকে আগামী মাসে বিহার রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন। বিরোধী কংগ্রেস অভিযোগ তুলেছে, বিজেপি ও নির্বাচন কমিশন ভুয়া ভোটার যুক্ত করে ২০২৪ সালের জাতীয় নির্বাচন কারচুপি করেছে। বিজেপি অভিযোগ অস্বীকার করে বলেছে, কংগ্রেসের হারের হতাশা থেকেই এমন দাবি করা হচ্ছে।


বিশ্লেষকদের মতে, শুল্ক ইস্যু ও অর্থনৈতিক চাপ বিহার নির্বাচনের প্রচারে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে অপ্রত্যাশিত যুদ্ধবিরতি বিজেপির মূল সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রশ্ন তুলেছে। আগামী মাসে মোদির ৭৫তম জন্মদিন ঘিরেও রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে।


অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অতিথি ফেলো রশীদ কিদওয়াই বলেছেন, “মোদির ব্র্যান্ডমূল্য দ্রুত কমছে। বিহার নির্বাচনে হারলে জনপ্রিয়তা আরও ফিকে হবে, আর ভারতে নির্বাচনই সবকিছু নির্ধারণ করে।”


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?