দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খানবটতল ওলির পাড়া এলাকায় থেকে বনদস্যু মো: সাগর (২৮) কে বন্দুক সহ গ্রেফতার করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর সোমবার ৪ টা দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খানবটতল ওলির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খানবটতল এলাকার আহম্মদ মিয়ার ছেলে বনদস্যু মো: সাগর কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে বসতঘর তল্লাশি করলে ২টি একনলা বন্দুক, ১টি দা, ২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকাল ৪ টার সময় গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খানবটতল এলাকার মো: সাগর (২৮) কে গ্রেফতার করে। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দা, ২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।