ঢাকা | বঙ্গাব্দ

সোনাগাজীতে আ'লীগ নেতা বাবু চেয়ারম্যানের বাড়ীতে আগুন

  • আপলোড তারিখঃ 11-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 46996 জন
সোনাগাজীতে আ'লীগ নেতা বাবু চেয়ারম্যানের বাড়ীতে আগুন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


ফেনী প্রতিনিধি :


ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু'র বাড়ীতে অগ্নি সংযোগ করেছে দূর্বিত্তরা। মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটে।


আগুনে ঘরের আলমিরা, মেক্সিভ, তোশক, টাইলস, ডেকি সহ আসবাবপত্র পুড়ে গেছে, এতে অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 


ঘরের দেখাশোনার দায়িত্বে থাকা কহিনুর বেগম বলেন, রাতে চেয়ারম্যানের ঘরে কেউ থাকেনা, ভোররাতে আগুনের খবর পেয়ে ঘরের সামনে এসে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভায়। ঘরের পিছনের একটি জানালা খোলা দেখেছি, এই জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে মনে হচ্ছে।


বাড়ীর বাসিন্দা বাহাদুর জানান, মঙ্গলবার ভোরে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় ঘরে আগুন জ্বলতে দেখলে সবাইকে ডাকাডাকি করি, পরে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভায়।


রাজনৈতিক পরিস্থিতির কারনে চেয়ারম্যান রবিউজ্জমান বাবু ও তার পরিবারের কেউ বাড়ীতে না থাকায় অগ্নিকান্ডের বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজিদ আকন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিছু গৃহস্থালি আসবাবপত্র পুড়ে গেছে, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?