ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপলোড তারিখঃ 29-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33457 জন
ফুলবাড়ীতে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্টাফ রিপোর্টার


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ও পৌর যুবদল এর  আয়োজনে বর্নাঢ্য ‍শোভাযাত্রা হয়েছে। আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এর নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন  দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, যুবদল নেতা মাসুদ রানা, বেতদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হাসান, কাজিহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া। এছাড়াও উপজেলা যুবদল পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা বলেন, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদের মধ্যে অন্যতম যুবদলের নেতৃবৃন্দ। আগামীতে যুবদলকে আরও শক্তিশালী হতে হবে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করতে হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?