ঢাকা | বঙ্গাব্দ

শাকিল ইসলাম- এর কবিতা স্বপ্নকে ঘিরে জীবন

  • আপলোড তারিখঃ 11-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 47002 জন
শাকিল ইসলাম- এর কবিতা স্বপ্নকে ঘিরে জীবন ছবির ক্যাপশন: লেখকের ছবি
ad728

স্বপ্নকে ঘিরে জীবন 

শাকিল ইসলাম 


এক সাধারণ ঘরে জন্ম আমার,

কৃষকের ঘাম আর মায়ের আঁচলে গড়া ইতিহাস।

বাবার হাতে মাটির গন্ধ, মায়ের চোখে আলো,

ভালোবাসায় গড়া আমার ছোট্ট ভালো।


দুই ভাই, এক বোন—একসাথে বেড়ে ওঠা,

বাঁশবাগানের ছায়ায় ছুটোছুটি,

বৃষ্টির জলে ভিজে খেলা,

আর মায়ের ডাকে ফিরে আসা রাতে।


শুরুর দিন ছিলো সরল,

স্কুল ব্যাগে স্বপ্ন ভরা,

প্রতিটি ক্লাসে আমি ছিলাম প্রথম সারির,

মাথায় হাত বুলিয়ে বলতো মা—"আমার ছেলে একদিন হবে বড় অফিসার।"


বাবা বলতো—"পড়িস মন দিয়ে,

আমার মাঠের ফসল একদিন তোকে উঁচু জায়গায় নিয়ে যাবে।"

তাদের কষ্টে, তাদের আশা নিয়ে

আমি ছুটেছি এক লক্ষ্যকে পাথেয় করে।


আজ আমি ঢাকা কলেজের ছাত্র,

বাংলা ভাষায় খুঁজি জীবনের ছন্দ,

তৃতীয় বর্ষে পা রেখেছি, পেছনে তাকালে দেখি—

পথটা সহজ ছিলো না কখনোই বন্ধু।


পাশাপাশি চালাই এক অনলাইন দোকানে কাজ,

পার্ট টাইম হলেও স্বপ্নটা ফুল টাইম।

সেখানে আছেন আব্দুল্লাহ ভাই—

যিনি বলেন, “শাকিল, ভয় পাস না, পাশে আমি আছি ভাই।”


তাঁর কথায় মেলে ডানার স্পর্শ,

তাঁর উৎসাহে দিন কাটে আলোয় ভরসা রচে।

ভালো মানুষ বলতে যাকে বোঝায়,

উনি ঠিক তেমনই—এক অনুপ্রেরণার ছায়া।


আর আমার বন্ধু বোরহান,

দুঃখেও হাসে, পাশে থাকে নিরবধি,

সে বলে—"শাকিল, তুই পারবি,

দেখিস, একদিন তুইও লিখবি নিজের ইতিহাস।"


আজও স্বপ্ন দেখি—বড় হবো, হবো আলো,

বাবার কষ্টের মূল্য দেবো, মায়ের মুখে হাসি ফোটাবো।

এই পথ লম্বা, এই পথ কঠিন,

তবু হেঁটে চলি, সাহস আমার জেতার দিন।


শেষে এইটুকুই বলি—

আমি শাকিল, আমি এক কৃষকের ছেলে,

স্বপ্ন দেখি চোখ মেলে,

আমি থামবো না, যতক্ষণ না পৌঁছাই আকাশ ছুঁয়ে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?