ঢাকা | বঙ্গাব্দ

২৯ মামলার আসামী ব্রাজিলকে কুপিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ 09-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 230287 জন
২৯ মামলার আসামী ব্রাজিলকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন: ২৯ মামলার আসামী ব্রাজিল(২৬)।
ad728

মো. কামরুজ্জামান মমিন, বগুড়া

বগুড়ার রাতের অন্ধকারে ২৯ মামলার আসামী ব্রাজিল(২৬)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় তালুকদার পাড়া রাস্তার মোড়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে।

এসময় ব‍্যাজিল মোটরসাইকেলযোগে নিজের গ্রামের বাড়ি মুরাইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিম পাড়ায় ফিরছিল । রাস্তায় পাশে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় তার মোটরসাইকেলের পিছনে সিটে একজন আরোহী ছিল। সন্ত্রাসী হামলায় সে পালিয়ে যায়।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। তার বিরুদ্ধে অস্ত্র মাদক ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা রয়েছে।

সে বগুড়া শহরতলীর গোদাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে জেলা যুবদলের সাবেক এই নেতা ব্রাজিলের মোটরসাইকেলের উপর হামলা হয়েছিল। সে সময় তার মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছিল।

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সাথে অপর সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?