আবুল হাসান, বরগুনা:
বরগুনার আমতলী উপজেলার
হলুদিয়া ও চাওড়া ইউনিয়নের সঙ্গের ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী দুটি
গাড়ি খালে পরে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২২
জুন) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা
যায়নি।
জানা গেছে, বেলা ২
টার দিকে হলুদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও
অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা
বের হতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। বাংলাদেশ সমাচারের এ
প্রতিবেদক এ সংবাদ লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা
১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
আমতলী
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি
ঘটনাস্থলে পৌঁছেছি। যারা নিখোঁজ রয়েছে তাদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার
সার্ভিস ও স্থানীয় লোকজন কাজ করছে। এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার হয়েছে।