ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় জোড়া খুনের ঘটনায় শ্রমিক নেতা মিঠুসহ চার আসামি রিমান্ডে

  • আপলোড তারিখঃ 24-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 227557 জন
বগুড়ায় জোড়া খুনের ঘটনায় শ্রমিক নেতা মিঠুসহ চার আসামি রিমান্ডে ছবির ক্যাপশন: ..........................................................................................
ad728

রুহুল আমিন শাহিন, স্টাফ রিপোর্টার

বগুড়ায় দুই যুবককে হত্যার অভিযোগে বগুড়া  মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা শুনানির পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন  মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মো. শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও  আজবিন রিফাতকে সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা এখন পুলিশ হেফাজতে আছেন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ওই চার আসামি ছাড়া আর কোন আসামি গ্রেফতার করা যায় নেই৷ আমরা বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

এর আগে, ঈদের দিন( ১৭জুন)  রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো. রুমন শেখ ও নোমান আহম্মেদ নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরেরদিন মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ১৩জনের নাম উল্লেখ করে  ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত শরিফের মা মোছা. হেনা বেগম। 

মামলায় বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তাঁর ভাই ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো. মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, যাতায়াতের পথ বন্ধ করে সড়কে প্রাইভেট কার দাঁড় করানো নিয়ে  আওয়ামী লীগ নেতার সঙ্গে বিতণ্ডার জেরে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হোসাইন ওরফে বুলেট নামের আরেকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় প্রধান আসামি শ্রমিক নেতা মিঠুসহ চারজন গ্রেফতার  হলেও বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?