ঢাকা | বঙ্গাব্দ

নদীর পাড়ে মিললো নবজাতকের মরদেহ

  • আপলোড তারিখঃ 12-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 230102 জন
নদীর পাড়ে মিললো নবজাতকের মরদেহ ছবির ক্যাপশন: কার্টনে নবজাতকের মরদেহ
ad728
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীর পাড়ে কার্টনে মিললো নবজাতকের মরদেহ। সকালে তিতাস নদীর পাড়ে কার্টন থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (১২ জুন)  উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেইট এলাকার মেরাতলী  তিতাস নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল আনুমানিক ৭টার দিকে শাহবাজপুর মেরাতলী এলাকায় এক কিশোর খেলতে গিয়ে তিতাস নদীর পাড়ে একটি কার্টুন দেখতে পেয়ে তুলে এনে দেখে এটিতে একটি মৃত বাচ্চা রয়েছে । পরে  স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাজপুর মেরাতলী এলাকার তিতাস নদীর পাড় থেকে নবজাতক (কন্যা) শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একদিনের বাচ্চা। নবজাতকের  মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?