সিনিয়র স্টাফ রিপোর্টোর, অ্যান্ড ডিভিশনাল চিফ, ময়মনসিংহ
জেলার
ফুলপুর উপজেলায় হুইলচেয়ার, সেলাই মেশিন, বয়স্কভাতা, বিধবা ও স্বামী
নিগৃহীতা, মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ঐচ্ছিক সহায়তা তহবিলের
অনুদানের চেক বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জনাব শরীফ আহমেদ মাননীয় সংসদ সদস্য ১৪৭ ময়মনসিংহ- ২( ফুলপুর -
তারাকান্দা) ও সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নব
নির্বাচিত ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর
রহমান। অরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান৷ মোছা. পান্না
আক্তার, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী এ. বি. এম আরিফুল ইসলাম ।