নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার দূরের খাকচক এলাকার কমলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। এছাড়া কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রেন। এ সময় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন।
রায়পুরা থানার এসআই মো. হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।