ঢাকা | বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার

  • আপলোড তারিখঃ 20-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51901 জন
মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মেহেরপুর প্রতিনিধি 


মেহেরপুর জেলার গাংনী উপজেলার দুটি সীমান্ত পয়েন্টে পৃথক অভিযানে প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।


আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৭ বিজিবি অধীনস্থ কাজিপুর বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৬/৬-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় অভিযান চালানো হয়। নায়েক কুমারেশ চন্দ্র'র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভারতীয় ৪৬০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। জব্দকৃত ওষুধসমূহ ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখার প্রক্রিয়া চলছে।


অন্যদিকে, একই ব্যাটালিয়নের তেতুলবাড়ী বিওপি'র আওতাধীন সীমান্ত পিলার ১৪০/৫-এস এর নিকটবর্তী হাটপাড়া মাঠ এলাকায় জেসিও-১০০৪৯ নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলাম'র নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে ১১৭০ পিস ডেক্সামিথাসন এবং ৩৩০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা।


উদ্ধারকৃত সকল ওষুধ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?