ঢাকা | বঙ্গাব্দ

আটোয়ারীতে হাত-পা বাধা অবস্থায় পরেছিল যুবকের লাশ

  • আপলোড তারিখঃ 04-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 225085 জন
আটোয়ারীতে হাত-পা বাধা অবস্থায় পরেছিল যুবকের লাশ ছবির ক্যাপশন: .............................................................
ad728
সালাম মুর্শেদী, আটোয়ারী:

পঞ্চগড়ের আটোয়ারীতে হাত-পা বাধা অবস্থায় পুলের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (০৩) রাত ১০ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার সুখের পুলের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা৷ 

জানা যায়, উদ্ধার হওয়া ওই যুবকের নাম শাকিল রানা (২৮)। সে রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে।

রাতে তার মরদেহ উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ হুমায়ুন কবির তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানান, লাশের খবর পেয়ে থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ প্রাথমিকভাবে সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি তবে আজকের মধ্যেই মামলা হতে পারে বলে তিনি জানান। আর পুলিশের পক্ষ থেকে একটি ইউ লডি মামলা করা হয়েছে। প্রকৃত আসামিদের ধরতে পুলিশের পক্ষ থেকে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। 

শাকিল পেশায় একজন মহেন্দ্র ট্রাক্টর ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ীক লেনদেনের কারণে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে ধারণা করছেন এলাকাবাসী।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?