ঢাকা | বঙ্গাব্দ

এশিয়া কাপ ২০২৫: অনিশ্চয়তা থেকে আশার আলো

  • আপলোড তারিখঃ 29-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 61050 জন
এশিয়া কাপ ২০২৫: অনিশ্চয়তা থেকে আশার আলো ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ নিয়ে দীর্ঘদিনের জটিলতা অনিশ্চয়তা কাটতে যাচ্ছে কি এবার?

ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় টুর্নামেন্টের চূড়ান্ত সূচি নির্ধারণ হতে পারে। সব ঠিক থাকলে, এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে উঠেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যেযুদ্ধবিরতি চুক্তি হয়, যার পর থেকেই বরফ গলতে শুরু করেছে।

চলতি বছর যেমন মেয়েদের ওয়ানডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে, তেমনি এবারের এশিয়া কাপেও দুই দলের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

টুর্নামেন্টের ম্যাচগুলো হবেহাইব্রিড মডেলে, অর্থাৎ কিছু ম্যাচ ভারত কিছু সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে আরব আমিরাতে, কারণ ভারত পাকিস্তানে দল পাঠাতে নারাজ।

প্রথমে ধারণা করা হয়েছিল, ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপের রানার্সআপ ওমান তৃতীয় হওয়া হংকংও অংশ নেবে। তবে শেষ পর্যন্ত এই দুই দলকে বাদ দিয়ে ছয় দল নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর।    

 


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?