ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে কমছে বানের পানি, ভেসে উঠছে ক্ষত চিহ্ন

1
  • আপলোড তারিখঃ 01-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 232525 জন
গোয়াইনঘাটে কমছে বানের পানি, ভেসে উঠছে ক্ষত চিহ্ন ছবির ক্যাপশন: সিলেটের গোয়াইনঘাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দুদিনের ভযাবহ বন্যার পানি কমতে শুরু করেছে
ad728
মোঃ নিজাম উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দুদিনের ভযাবহ বন্যার পানি কমতে শুরু করেছে। বানের পানি কমার সাথে সাথে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ক্ষতবিক্ষত হয়ে যাওয়া রাস্তাঘাট, বাড়িঘর, ব্রিজ কালভার্টের চিত্র দেখলে গা শিউরে উঠছে। সড়কগুলোর উপর স্থাপিত এসব উন্নয়ন প্রকল্প ¯্রােতের তোড়ে ভেঙ্গে পড়েছে, গর্ত হয়েছে আবার কোথাও  ঢালাই উঠে গেছে।
শুক্রবার সকালে উপজেলার সবকটি এলাকার পানি রাস্তা থেকে নেমে গেলে বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠে। সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়ক, গোয়াইনঘাট-রাধারনগর-জাফলং সড়ক, গোয়াইনঘাট-হাতিরপাড়া –মানিকগঞ্জ সড়কসহ সবকটি সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন, গর্ত তৈরী হওয়া, পিচঢালাই ওঠে যাওয়াসহ নানা ক্ষতির দৃশ্য চোখে পড়ে। যানবাহন ও পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বনাশা বানের পানি।
এদিকে দুদিনের ভযাবহ এ বন্যায় নৌ ও বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে এক পুরুষ এবং এক নারী মারা গেছেন। বৈদুতিক দুর্ঘটনায় মারা যাওয়া যুবকের নাম কামাল উদ্দিন (২৭)। তিনি লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। বন্যার সময় নৌ দূর্গটনার শিকার হয়ে নিহত নারীর নাম শামসুন্নাহার (৪২)।
তিনি নন্দীরগাও ইউনিয়নের আরিফ উল্লাহর স্ত্রী। বুধ ও বৃহস্পতিবার পৃথক সময়ে তারা মারা যান। গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়নের বন্যাক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের তরফে সিলেটের জেলা প্রশাসক দু’দফা ৬৩ হাজার ৫০০ মেট্রিকটন চাল. ২০০ প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ নগদ ৫০হাজার টাকা অর্থ সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বন্টন করা হচ্ছে। বিগত দুদিন ধরে দিনভর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম গোয়াইনঘাটের বিভিন্ন বন্যা উপদ্রুত এলাকা ঘুরে দেখে জানমাল উদ্ধার কাজে অংশগ্রহণ, সরকারের বরাদ্দকৃত ত্রান বিতরণ কাজে অংশগ্রহণ করছেন।
শুক্রবার সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান নিজেও গোয়াইনঘাটের পূর্ব আলীরগাও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও বানবাসীদের মাঝে  জরুরী ত্রান সহায়তা বিতরণে অংশগ্রহণ করেছেন। 

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?