মোঃ এমদাদুল হক,সিনিয়র রিপোর্টার, জামালপুর
"জীবনব্যাপী ডায়াবেটিস " এই স্লোগানকে প্রতিপাদ্য করে জামালপুরের ইসলামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর, ২০২৫ রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি আয়োজিত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।পরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রাশেদা পারভীন,চিকিৎসক, সিএইচসিপি,হেলথ ইন্সপেক্টর, ইউপি আইএমটি,,ব্র্যাক কর্মসূচীর প্রোগ্রাম অর্গানাইজার হারুনুর রশিদ, সেলিনা আক্তার, ফিল্ড অর্গানাইজার মোঃ আল-আমিন ও মাঠ সংগঠকসহ বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।