ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই - স্বাস্থ্য মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিকে

  • আপলোড তারিখঃ 08-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 222832 জন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতভাগ স্বাস্থ্য  সেবা নিশ্চিত করতে চাই - স্বাস্থ্য মন্ত্রী   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিকে ছবির ক্যাপশন: ..............................
ad728

 শতভাগ স্বাস্থ্য সেবা এবং ট্রমা সেন্টারের সেবা নিশ্চিত  করতে কাজ করছি। ঢাকার ধামরাইয়ে দেশের ৪০০ বছরের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শ্রীশ্রী যশো মাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রবিবার বিকেল ৪ টায় ধামরাই পৌর এলাকার কায়েত পাড়ায় অস্থায়ী মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রী সংসদ সংসদের উদ্দেশে আরো বলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ বছর আগে আমি টিম নিয়ে অপারেশন করতে এসে দেখি  ৫০ শয্যা ছিল এখনো কেন‌ বাড়েনি তা আমি জানিনা। 

যশোমাধব মন্দির ও রথমেলা পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ঢাকা জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম শেখ,ধামরাই পৌর মেয়র গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় গৌরব মুক্তিযুদ্ধ, শান্তির কথা  সম্প্রীতির বাংলাদেশ প্রমাণ করতে সকলের সহযোগিতা কামনা করছি। ধামরাইয়ের জনগণ শান্তি প্রিয় মানুষ তাই রথ যাত্রা ও মেলায় সকলের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ কাজ করছে যা ধারাবাহিক ভাবে বজায় থাকবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন এ পুলিশ সুপার। 

অনুষ্ঠান শেষে রশি ধরে টেনে যশোমাধবের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত যাত্রাবাড়ী মন্দিরে নেওয়া হয় সেখানে পূজা-অর্চনা শেষে ১৫ জুলাই তা উল্টো রথটানের মধ্য দিয়ে আগের স্থানে আনা হবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?