এম এম মামুন, রাজশাহী :
সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে আনদোলনে
রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। এর আগে কলেজের মধ্যে থেকে একটি মিছিল নিয়ে
সড়কে আসে তারা।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর পৌনে ১২ টার দিকে রাজশাহী কলেজের প্রধান ফটকের
সামনে তারা এই অবরোধ করে। এতে নগরীর গুরুত্বপূর্ণ সাহেববাজার এলাকায় যানজট
ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে মানুষ। শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে,
কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা,
বাতিল চাই বাতিল চাই’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রাজশাহী কলেজ সমন্বয়ক সোহেল সরকার বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে
আন্দোলন চলছে। আমরা দেশসেরা কলেজের শিক্ষার্থী হয়ে চুপ থাকতে পারলাম না।
কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সড়কে অবস্থান করছি। আমাদের এই কর্মসূচি
চলতে থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। টানা আন্দোলন করে
আসছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পাশা পাশি সোমবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথও অবরোধ করেছে। এছাড়াও অবস্থান
কর্মসূচি পালন করে আসছে তারা।