নেত্রকোনো প্রতিনিধি
নেত্রকোনায় র্যাবের অভিযানে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ রাশেদ খান ও মোঃ আশিক নামে দুই মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ'র একটি আভিযানিক দল নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা। গ্রেফতারকৃত রাশেদ খান ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার আব্দুল আলিমের ছেলে এবং মোঃ আশিক একই এলাকার সেলিম ভূইয়ার ছেলে। আজ সকালে র্যাব-১৪'র মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক লুৎফা বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃতকদের নেত্রকোণা সদর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।