ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. সবুজ্জল হোসেন উজ্জল

  • আপলোড তারিখঃ 17-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52849 জন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. সবুজ্জল হোসেন উজ্জল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক 


২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট উন্মোচন করেন। দেশের শাসনব্যবস্থায় ন্যায়, স্বচ্ছতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি হিসেবে ঘোষিত এই কর্মসূচি  রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী, কৃষি শিল্প উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. সবুজ্জল হোসেন উজ্জল নিজ এলাকায় এই ৩১ দফা কর্মসূচি জনসাধারণের কাছে পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি গ্রাম-গঞ্জে, বাজার ও মহল্লায় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করছেন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের স্বপ্ন বুনছেন।


সবুজ্জল হোসেন উজ্জল বলেন, “৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের অধিকার ও স্বার্থের সংরক্ষণ নিশ্চিত হবে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ মর্যাদা, ন্যায় ও সমৃদ্ধির অংশীদার হোক।”


দলের নেতারা মনে করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কর্মসূচি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ার মাপকাঠি, যা দেশের প্রত্যেক নাগরিকের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?