ঢাকা | বঙ্গাব্দ

কোপার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া

  • আপলোড তারিখঃ 11-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 227003 জন
কোপার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া ছবির ক্যাপশন: ...............................................................
ad728

স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলকে বিদায় করে সেমিতে ওঠা উরুগুয়েকে  ১-০ হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। এবারের আসরে দুর্দান্ত খেলেছে দলটি। টানা ২৮ ম্যাচ অপরাজিত। এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা দল কলম্বিয়া, আগামী ১৫ জুলাই মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনার। 

বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই এদিন শক্তি প্রদর্শনে নামে দুদল। ৬ হলুদ কার্ড, ১ লাল কার্ড আর ২৪ ফাউলের ম্যাচের ফল নির্ধারণ করলেন জেফারসন লারমা। পুরো আসরে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের একমাত্র গোলে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। 

দুই দলের ম্যাচটিতে প্রথমে গোলের দেখা পেতে কলম্বিয়াকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৯তম মিনিট পর্যন্ত। জেমস রদ্রিগেজের নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন জেফারসন লারমা। এটা এবারের আসরে রদ্রিগেজের পঞ্চম অ্যাসিস্ট।  

শেষ পর্যন্ত এক গোলে জয় নিয়েই ফাইনালে জায়গা করে নেয় তারা। এর ফলে ২৩ বছর পর কোপার ফাইনালে জায়গা করে নিল কলম্বিয়া। ২০০১ সালে ফাইনালে উঠে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।



নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?