ঢাকা | বঙ্গাব্দ

পায়ে হেঁটে হজ পালন শেষে বাড়ি ফিরলেন আলিফ মাহমুদ

  • আপলোড তারিখঃ 13-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 222437 জন
পায়ে হেঁটে হজ পালন শেষে বাড়ি ফিরলেন আলিফ মাহমুদ ছবির ক্যাপশন: ................................................................
ad728



মো. মোস্তফা হোসেন (ভিক্টর) ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী: 

 আধুনিক যুগ। এই যুগে কেউ পায়ে হেঁটে কোথাও যায় না। আর যদি এটা অনেক দুরের রাস্তা হয় তবু কি সম্ভব? এই অসম্ভব কে সম্ভব করেন এক ব্যক্তি। তার নাম মোঃ আলিফ মাহমুদ(২৫)। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট শেয়ার বাতাবাড়িয়া গ্রামে। তিনি এই গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে। তার ৩ ছেলে,১ কন্যা সন্তান আছে। তার মধ্যে আলিফ মাহমুদ সবার ছোট। তার বাবা একজন লেখক ছিলেন। তিনি ২০১১ সালে মৃত্যুবরণ করেন। আলিফ মাহমুদ ২০২৩ সালের ৮ ই জুলাই নাঙ্গলকোট শেয়ার বাতাবাড়িয়া গ্রাম থেকে যাএা শুরু করেন।

তিনি ১৩ ই জুলাই ঢাকা পোঁছেন। ইহার পর ধর্ম মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় এর বিভিন্ন দফতরে ভিসা সংক্রান্ত কাজ করেন। এইসব কাজের জন্য  তিনি দেড় মাস ঢাকায় অবস্হান করেন। তিনি ১৩ ই সেপ্টেম্বর ঢাকা থেকে পায়ে হাঁটা শুরু করেন, ১৯ ই সেপ্টেম্বর যশোহর বেনাপোল সীমান্ত দিয়ে ভারত দেশে পৌঁছেন। ভারত দেশে ৬৭ দিন হাঁটার পর ২৫ শে নভেম্বর ভারতের ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তান দেশে পৌঁছেন। পাকিস্তান থেকে হেঁটে এই বৎসরের ৮ ই জানুয়ারী বন্দর আব্বাস সীমান্ত দিয়ে ইরান দেশে পৌঁছেন। ইরান দেশ থেকে ২৭ শে জানুয়ারী আরব আমিরাত দেশে পৌঁছেন। ইহার পর আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল ঘুরে আবুধাবির শিলা সীমান্ত দিয়ে সৌদি আরব দেশে পৌঁছেন।

সৌদি আরবে ৪ মাস ১৪ দিন থাকার পর ওমরাহ ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তিনি তখন ইথিওপিয়া দেশে চলে যান। তারিখটা ছিল ১৭ ই মে। ইহার পর তিনি ২৩ শে মে পবিএ হজ পালন করার জন্য সৌদি আরব পৌছান।  উল্লেখ্য যে, এই আলিফ মাহমুদ ২০২২ সালে সাইকেল চালিয়ে ৪১ দিনে আমাদের দেশের ৬৪ টি জেলা ভ্রমণ করেন।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?