রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি >>
সিরাজগঞ্জের
সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে
একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
মাইক্রোবাস চালক।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙ্গাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।
এবিষয়ে
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল -
বনপাড়া মহাসড়কের হাটিকুমরুলের পুরাতন মৎস্য আড়তের সামনে রাত ৩ টার দিকে
ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরিতগামী একটি ট্রাকের
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা
চার যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক।
পরে
সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ও আহত চালককে
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি
আরও বলেন, মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই
ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।