ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে আন্দোলনকারীদের বিক্ষোভ, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ

  • আপলোড তারিখঃ 04-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 219203 জন
পটুয়াখালীতে আন্দোলনকারীদের বিক্ষোভ, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ ছবির ক্যাপশন: ................................................................
ad728
শাকুর মাহমুদ, পটুয়াখালী >>


সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পটুয়াখালীতে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সকালে পৌর শহরের চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 
সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আর পুলিশ বক্সে হামলায় সময় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন গুরুতর আহত হন। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

এছাড়া মিছিল নিয়ে আন্দোলনে যোগ দেয় জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।
 

২০১৮ সালে সরকার চাকরিতে কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র চলতি বছরের জুনের শেষে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে জুলাইয়ের শুরুতে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা প্রথমে পরিপত্র ফিরিয়ে আনতে, অর্থাৎ কোটা না রাখার দাবিতে রাজপথে নেমে কোটা সংস্কারের দাবি জানান।

 
গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সংঘাত হয়। এতে চট্টগ্রামে এক ছাত্রদল নেতাসহ তিন জন, ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রলীগ কর্মী ও একজন হকার এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ নামে এক ছাত্র নিহত হন।


উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই জাতির উদ্দেশে দেয়া ভাষণে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?