ঢাকা | বঙ্গাব্দ

জামিন পেলেন এনসিপি নেতা আখতার

  • আপলোড তারিখঃ 28-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14652 জন
জামিন পেলেন এনসিপি নেতা আখতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
অনলাইন ডেস্ক

বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জামিন পেয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ দেন।

আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় আজ (রোববার) জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আখতার হোসেনের জামিন মঞ্জুর করেন।

আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল জানিয়ে তার এই আইনজীবী বলেন, কয়েকটি মামলা থেকে ইতোমধ্যে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন।

আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা হয়েছিল।

নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?