ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসি'র স্থগিত পরীক্ষা শুরু হবে যেই দিন

  • আপলোড তারিখঃ 25-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 222562 জন
এইচএসসি'র স্থগিত পরীক্ষা শুরু হবে যেই দিন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত ১৮ জুলাই সকালে ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং বিকালে ছিল উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথমপত্র, আরবি প্রথমপত্র, পালি প্রথমপত্র পরীক্ষা। ২১ জুলাই সকালে ছিল রসায়ন (তত্ত্বীয়) প্রথমপত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র, ইতিহাস প্রথমপত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র।

২৩ জুলাই সকালে ছিল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র, ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র। আর ২৫ জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয়পত্র, প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?