ঢাকা | বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় অ্যাপ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 25-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51206 জন
ভান্ডারিয়ায় অ্যাপ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মো. মহিববুল্লাহ হাওলাদার


"ভান্ডারিয়া এখন হাতের মুঠোয়" এই স্লোগানে পিরোজপুরের ভান্ডারিয়ায় "ভান্ডারিয়া অ্যাপ" নামে একটি অ্যাপ এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।




সোমবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উদ্বোধনী সভা  অনুষ্ঠিত হয়। অ্যাপ এর প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. মর্তুজা তারভির এর সভাপতিত্বে এবং অনুষ্ঠানের কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।




বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,ভাইস-প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক ও  ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ বাকি বিল্লাহ,উপজেলা আইসিটি অফিসার সত্যজিৎ অধিকারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ বাদশা জোয়াদ্দার,উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর সরদার,উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবু নাঈম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


 


উল্লেখ্য হাফেজ মাওলানা মোঃ মর্তুজা তারভির নামে এক যুবক  এ অ্যাপটি তৈরি করেন। এই অ্যাপ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল অতি দ্রুত এবং সহজেই ভান্ডারিয়ায় সকল ধরনের সেবার সহায়তা প্রদান করা।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?