ঢাকা | বঙ্গাব্দ

পাপনের পদত্যাগ ইস্যু, কী বললেন ক্রীড়া উপদেষ্টা?

  • আপলোড তারিখঃ 18-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 212035 জন
পাপনের পদত্যাগ ইস্যু, কী বললেন ক্রীড়া উপদেষ্টা? ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

ক্রীড়া প্রতিবেদক >>


পদত্যাগ করতে সম্মত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এ ব্যাপারে এখনও অবগত নন অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই পাপনের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল হয়ে যায়। যুব ও ক্রীড়ামন্ত্রী মন্ত্রনালয়ে  তার জায়গায় স্থলাভিষিক্ত হন আসিফ মাহমুদ। এরপর তার সঙ্গে দেখা করেন বিসিবিতে থাকা পরিচালকরা। এরপর গত ১৫ই আগস্ট খবর প্রকাশ হয় পাপনের পদত্যাগের ব্যাপারে।


পাপনের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আজ সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন,  ‘বিসিবি সভাপতি পদত্যাগ করতে সম্মত হয়েছেন আমি এই সংবাদ  দেখেছি গণমাধ্যমে। তবে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা এ বিষয়ে বোর্ড-সংশ্লিষ্ট যাঁরা আছেন, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সাবেক ক্রিকেটাররাও আছেন সেখানে। আশা করি দ্রুত একটা সমাধানে পৌঁছাতে পারব।’


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?