ঢাকা | বঙ্গাব্দ

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

  • আপলোড তারিখঃ 28-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 204709 জন
বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
অনলাইন ডেস্ক >>


আলোচিত ও সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন সুপ্রিম কোর্টের আআইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।


বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা দায়ের করেন। বিচারপতি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?