অনলাইন ডেস্ক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইন অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে তাদের সব ধরনের আয়ের ওপর কর দিতে হয় না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের নতুন আয়কর নির্দেশিকায় ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
করমুক্ত ভাতার তালিকা
করমুক্ত সুবিধার মধ্যে রয়েছে—
চিকিৎসাভাতা
নববর্ষভাতা
বাড়িভাড়া ভাতা
শ্রান্তি ও বিনোদন ভাতা
শিক্ষাসহায়ক ভাতা
কার্যভার ভাতা
পাহাড়ি ভাতা
ভ্রমণ ও যাতায়াত ভাতা
টিফিনভাতা
পোশাক ও আপ্যায়ন ভাতা
ধোলাইভাতা
বিশেষ ভাতা
প্রেষণ ও প্রশিক্ষণ প্রেষণভাতা
জুডিশিয়াল ভাতা
চৌকিভাতা
ডোমেস্টিক এইড অ্যালাউন্স
ঝুঁকিভাতা
অ্যাকটিং অ্যালাউন্স
মোটরসাইকেল ও আর্মরার অ্যালাউন্স
নিঃশর্ত যাতায়াত ভাতা
টেলিকম, ক্লিনার ও ড্রাইভার অ্যালাউন্স
মাউন্টেড পুলিশ ও পিএবিএক্স অ্যালাউন্স
সশস্ত্র শাখা ভাতা
বিউগলার অ্যালাউন্স
নার্সিং অ্যালাউন্স
দৈনিক/খোরাকি ভাতা
ট্রাফিক অ্যালাউন্স
রেশন মানি
সীমান্তভাতা
ব্যাটম্যান ভাতা
ইন্সট্রাকশনাল অ্যালাউন্স
নিযুক্তি ভাতা
আউটফিট ভাতা
গার্ড পুলিশ ভাতা
এছাড়া অবসরের সময় প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত থাকবে।
তবে সরকারি বেতন কাঠামো অনুযায়ী—
মূল বেতন , উৎসব ভাতা, বোনাস এসব আয় করযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং নির্ধারিত হারে আয়কর পরিশোধ করতে হবে।