ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে ১টি এলজি ওয়ান শুটার ২টি সীসা কার্তুজ সহ ১জন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 28-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 50412 জন
চন্দনাইশে ১টি এলজি ওয়ান শুটার ২টি সীসা কার্তুজ সহ ১জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের  ছৈয়দাবাদ এলাকায় থেকে গোপন সংবাদে ভিত্তিতে অস্ত্র সহ ১ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি এলজি ওয়ান শুটার ও ২ টি সীসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।



আজ ২৭ আগস্ট বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকা উত্তর হাশিমপুর রেলওয়ে স্টেশনের পাকা রাস্তা সংলগ্ন বোবার বাড়ির বিপরীতে মাসুদ এন্টারপ্রাইজ ইট বালুর দোকান সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী হলেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈয়দাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ মাহবুবুল আলম (৪২)।



চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকা থেকে মোঃ মাহবুবুল আলম (৪২) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১টি এলজি ওয়ান শুটার ও ২ টি সীসা কার্তুজ উদ্ধার করা হয়। যার মধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভিতরে লোড অবস্থায় ছিলো। তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?