জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ১৯৮৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠল স্বেচ্ছাসেবী সংগঠন “প্রথম বাংলাদেশ”। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ৮ম তলার সেমিনার কক্ষে বন্ধু মিলনমেলার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
উল্লেখ্য, সংগঠনটি ২০২১ সালের ১৯ জানুয়ারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে “জাতীয়তাবাদী পরিষদ ৮৮” নামে যাত্রা শুরু করে এবং এ যাবত কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘদিনের পথচলার পর এবার নতুন নামে আত্মপ্রকাশ করল সংগঠনটি।
আয়োজকরা জানান দেশের সরকারি কলেজসমূহের ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএসসহ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী এবং বিভিন্ন সময়ে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত। মাঠ পর্যায়ে বিএনপির কর্মকাণ্ড বাস্তবায়ন ও সামাজিক-মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হবে সংগঠনটির মূল অঙ্গীকার।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডমিন প্যানেলের সদস্য দেওয়ান মাইনুদ্দিন বিপ্লব এবং সঞ্চালনা করেন গাজী সালাউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমানত হোসেন আমান, মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভূঁইয়া, গ্রুপ ক্রিয়েটর মো. হাসান আলী রেজা দোজা। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান আমেরিকা প্রবাসী সদস্য এহসানুল হক এহসান।
এ সময় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগের যশোরের রফিকুল ইসলাম সঞ্জয়, খুলনার তিতাস, মেহেরপুরের আনোয়ার; ঢাকা বিভাগের বাবুল আহমেদ, চিনু, মানিক, শফিক, হাফিজ শহীদ, তৌফিক, মুসলিম, ফরিদপুরের ভিপি সিরাজ, রফিকুজ্জামান, জামালপুরের যুবায়ের; চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়ার সালাম, নোয়াখালীর টিটু, লক্ষ্মীপুরের ইউসুফ, কুমিল্লার জেরিন, চাঁদপুরের সোহাগ পাঠান; বরিশাল বিভাগের ফিরোজ, জাকির, পিরোজপুরের নাজমুল ফরিদ; রাজশাহী বিভাগের বগুড়ার ভিপি মাসুম, সিরাজগঞ্জের ভিপি সালাউদ্দিন, পাবনার মাসুদ ও শহীদুলসহ আরও অনেকে।