ঢাকা | বঙ্গাব্দ

শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা

  • আপলোড তারিখঃ 21-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15968 জন
শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :



ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ‘ছাত্র জনতার মঞ্চ’ এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।



জানাজা শেষে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



গায়েবানা জানাজায় অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু বকরস, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ইমামতি করেন মাওলানা আবুজার গিফারি।



এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ওসমান হাদি যে ভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলা এবং দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ ধারণ করার আহবান জানান।
শেষে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?