ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে চালু হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস

  • আপলোড তারিখঃ 03-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13319 জন
সিলেটে চালু হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মোঃ সাজ উদ্দিন, বিশেষ প্রতিনিধি, সিলেট 


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আঞ্চলিক শাখা অফিস চালু হতে যাচ্ছে। এই ঐতিহাসিক উদ্যোগের সূচনা হচ্ছে সিলেট থেকে। শনিবার  বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বিসিবি সিলেট অফিস। স্ব-শরীরে উপস্থিত থেকে অফিসটি উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 


দেশের ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। পর্যায়ক্রমে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও অন্যান্য বিভাগেও একই ধরনের অফিস চালুর পরিকল্পনা রয়েছে।


সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলো সংশ্লিষ্ট বিভাগের নামেই পরিচালিত হবে। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন এবং আলাদা স্টাফ কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা জোরদার করতেই বিসিবির এই পদক্ষেপ। বর্তমানে সিলেটে বিপিএল চলমান থাকায় গুরুত্বপূর্ণ সময়েই এই আঞ্চলিক অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে, যা সিলেটবাসীর জন্য নিঃসন্দেহে আনন্দের খবর।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?