ঢাকা | বঙ্গাব্দ

স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসি চিত্রায়ণ হয়েছে বিএফডিসিতে

  • আপলোড তারিখঃ 22-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34672 জন
স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসি চিত্রায়ণ হয়েছে বিএফডিসিতে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শফিকুল ইসলাম রানা

দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনের পণ্যকে কেন্দ্র করে একটি নতুন ও মনোমুগ্ধকর টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) নির্মাণ করেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে গতকাল (১৯ অক্টোবর, রবিবার) এই টিভিসির শুটিং সম্পন্ন হয়েছে।




ব্র্যান্ডটির নতুন প্রচারণামূলক উদ্যোগে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব। তাঁর সঙ্গে এই টিভিসিতে অভিনয় করেছেন এ প্রজন্মের বেশ কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী।




নতুন এই টিভিসি স্টেপ ফুটওয়্যারের পণ্যের গুণগত মান, ডিজাইনে বৈচিত্র্য এবং আধুনিকতার বার্তা তুলে ধরবে। ব্র্যান্ডটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, বিজ্ঞাপনটি প্রচারের পর স্টেপ ফুটওয়্যারের বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ড ইমেজ আরও সুদৃঢ় হবে। শিগগিরই এটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।





টিভিসি চিত্রায়ণ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, "বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের অগ্রযাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই ব্র্যান্ডের প্রতিটি পণ্য শুধু স্টাইল বা ফ্যাশনের নয়, বরং আরাম, আস্থা এবং দেশীয় গর্বের প্রতীক। আশা করছি, এই বিজ্ঞাপনটি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে—নিজের পছন্দে, নিজের স্টাইলে, আত্মবিশ্বাসীভাবে জীবনযাপন করতে।"




বর্ণাঢ্য এই টিভিসি প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, "আমরা চাই, গ্রাহকরা শুধু জুতো নয়, একটি অভিজ্ঞতা অনুভব করুন—যেটি তাদের প্রতিদিনের আত্মবিশ্বাসের অংশ হয়ে ওঠে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসাই স্টেপ ফুটওয়্যারকে আজকের অবস্থানে এনেছে। আমরা এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে স্থানীয় ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করছে। এই টিভিসি আমাদের সেই যাত্রার পরবর্তী অধ্যায়, যা ব্র্যান্ডের নতুন ভাবনা, নতুন প্রাণ ও নতুন পরিচয় তুলে ধরবে।"




এই জাঁকজমকপূর্ণ টিভিসি নির্মাণের দায়িত্ব পালন করেছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন, যারা ১৯৮৯ সাল থেকে বিজ্ঞাপন নির্মাণের অঙ্গনে পেশাদারিত্ব, সৃজনশীলতা ও বিশ্বাসযোগ্যতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে।



নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?