ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে জমি নিয়ে বিরোধ কে চাঁদাবাজির বলে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ 03-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49050 জন
জামালপুরে জমি নিয়ে বিরোধ কে চাঁদাবাজির বলে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নূর মোহাম্মদ ,জামালপুর  জেলা প্রতিনিধি



জামালপুর শহরের পূর্ব ফুলবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান মিজান ও তার স্ত্রী রোকসানা ইয়াসমিন দীপা জমি নিয়ে বিরোধ কে চাঁদাবাজি বলে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আনোয়ারের পরিবার। গতকাল সকালে শহরের নতুন বাইপাস আলো রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,আশরাফুল আলম আনোয়ার,নাহিদ ইসলাম রাজু, সামছুল ইসলাম সাজু।  এসময় লিখিত বক্তব্য বলেন,জামালপুর শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের পূর্ব পার্শ্বে প্রধান সড়ক সংলগ্ন সিংহজানী মৌজার ৬.২৮ শতাংশ জমি আমরা ভোগদখল করে আসছি। এমতাবস্থায় শহরের রেলওয়ে ওভারপাস নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হলে সেখানে আমাদের ওয়ারিশগনের ১.২২ একর ভূমি অধিগ্রহণের আওতায় আসে।ক্ষতিপূরণের টাকা গ্রহণের চূড়ান্ত নোটিশে আমাদের ১.২২ শতাংশ এবং প্রতিবেশী দেলোয়ার হোসেন গং এর ১.২২ শতাংশ ভূমির ক্ষতিপূরণ বাবদ ২কোটি ১০লক্ষ্য ৩৯ হাজর টাকা গ্রহণের জন্য বলা হয়। কিন্তু ওই সময়কার দায়িত্বপ্রাপ্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) এবং তৎকালীন আওয়ামী লীগ আমলের জামালপুর সদর আসনের এমপি আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান মিজান প্রভাব খাটিয়ে আমাদেরকে ভূমি অধিগ্রহণ অফিসে শুনানির নামে দীর্ঘ তিন বছর হয়রানি করেন এবং অধিগ্রহণের সম্পুর্ণ টাকা তাঁরা দাবি করে আমাদের অধিগ্রহণের টাকা উত্তোলনে বাঁধা সৃষ্টি করে আসছেন। মিজানুর রহমান মিজান সেনা সদস্যের চাকরি ছেড়ে বিগত সরকারের আমলে জামালপুর সদর আসনের আওয়ামী লীগের এমপি আবুল কালাম আজাদের ব্যক্তিগত গানম্যানকাম ব্যক্তিগত সহকারী ছিলেন। সরকার পতনের একবছর পর গত ১৮ আগষ্ট সন্ধ্যায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের অভিযানে গ্রেপ্তার হন তিনি। তাকে গ্রেপ্তারের পরপর আমাদের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমানের স্ত্রী রোকসানা ইয়াসমিন দীপা গত ৩০ আগষ্ট সাংবাদিকদের কাছে আমাদের বিরুদ্ধে এক কোটি টাকার মিথ্যে চাঁদাবাজীর যে অভিযোগ করেন এবং আমাদের তিন ভাইয়ের বিরুদ্ধে জামালপুরের জেলা প্রশাসক, জামালপুর র‍্যাব ক্যাম্প,পুলিশ সুপার,আর্মি ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে একইভাবে চাঁদাবাজির অভিযোগ করে আমাদের"কে নতুন করে হয়রানি শুরু করেছেন।


সংবাদ সম্মেলনে অধিগ্রহণের টাকা উত্তোলনে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনাসহ আওয়ামী ফ্যাসিস্ট মিজানুর রহমান ও তার স্ত্রী দিপার শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?