অমিত সরকার, বিশেষ প্রতিনিধি :
ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কোটা
সংস্কার আন্দোলনের নামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার
প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার রাত
৮ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের সভাপতি তামজিদুল
রশিদ চৌধুরী রিয়ানের সভাপতিত্বে ফরিদপুর শহরস্থ রাজেন্দ্র কলেজের সামনে
রূকসু ভবন হতে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত
হয়।
উক্ত বিক্ষোভ ও
প্রতিবাদ মিছিলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ,
সাংগঠনিক সম্পাদক আফিফ বিন অর্ক, অমিত বিশ্বাস অর্ক, দপ্তর সম্পাদক
শ্বাস্বত চক্রবর্তী অর্ঘ্য, উপ দপ্তর সম্পাদক আবিদ, অর্থ সম্পাদক ইফাদ
আহমেদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও শহরের বিভিন্ন ক্যাম্পাসের
ছাত্ররা অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত
সমাবেশে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনকারীদের হুশিয়ারী
দিয়ে বলেন, যারা কোঠা আন্দোলন করে বাংলাদেশে অরজগতার সৃষ্টি করার জন্য
পায়তারা করছেন এই ফরিদপুরের মাটিতে তাদের ঠাঁই হবে না। মাননীয়
প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এই ফরিদপুর কে যে ভাবে চালাবেন সেই
ভাবেই চলবে। ফরিদপুর জেলায় আন্দোলনের নামে কোন অরাজকতা মেনে নেওয়া হবে না
এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিহত করতে মঙ্গলবার থেকে ছাত্রলীগের
নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে।