ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার ৪ সাংবাদিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ 11-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54703 জন
গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার ৪ সাংবাদিকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আল–জাজিরার চার সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গাজার আল–শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন আল–জাজিরা আরবির জনপ্রিয় সংবাদদাতা আল–শরীফ (২৮), সাংবাদিক মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের এবং মোহাম্মদ নুফাল।


উত্তর গাজায় দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে খবর সংগ্রহ করা আল–শরীফ রোববার আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুর ভেতর ছিলেন। সেখানেই ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।


ঘটনার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছিলেন, গাজার পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু হয়েছে। তাঁর শেষ ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং ক্ষেপণাস্ত্র হামলার আলোয় আকাশ মুহূর্তের জন্য কমলা হয়ে ওঠার দৃশ্য ধরা পড়ে।


হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, আল–শরীফ নাকি হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন এবং এ বিষয়ে তাদের কাছে ‘সুনির্দিষ্ট প্রমাণ’ আছে।

তবে ইউরো–মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, আল–শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তাঁর মতে, আল–শরীফের দৈনন্দিন কাজ ছিল সকাল থেকে রাত পর্যন্ত ক্যামেরার সামনে প্রতিবেদন করা।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?