সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় অনার্সের ছাত্র তানভীর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তানভীর পৌর এলাকার হামদহ মোল্লাপাড়ার আবুল বাশারের ছেলে।
শনিবার রাত 8টার দিকে দ্রুত গতিতে স্পিডব্রেকার পার হতে গিয়ে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তানভীর। এ সময় আকাশ নামে তার এক বন্ধু আহত হন। আহত আকাশ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে জানান, শনিবার রাত ৮টার দিকে বন্ধু আকাশকে নিয়ে ঘুরতে বের হন তানভীর।
তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌছালে স্প্রিডব্রেকার পার হতে গিয়ে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নিহত হন তানভীর।
তানভীরের খালা রোকেয়া খাতুন জানান, তানভীর অনার্সের ছাত্র ছিল। সে বিয়েও করেছে। তার একটি শিশু সন্তান রয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে।