ঢাকা | বঙ্গাব্দ

নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

  • আপলোড তারিখঃ 24-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 220493 জন
নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৮ ছবির ক্যাপশন: ................................................................
ad728







অনলাইন ডেস্ক:








নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 







কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি দেশটির বেসরকারি প্রতিষ্ঠান সূর্য এয়ারলাইনসের। এ ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানটির ক্যাপটেনকে হাসপাতালে নেওয়া হয়েছে।


 

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুবাস ঝা বলেন, পোখারাগামী বিমানটি বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় ঝামেলার সম্মুখীন হওয়ায় সেখানেই বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক তথ্যানুসারে, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

 

সুবাস ঝা জানিয়েছেন, বিমানটির আহত ক্যাপটেনের নাম এম আর শাক্য। তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।  দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায়।













নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?