ঢাকা | বঙ্গাব্দ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বাংলাদেশ সমাচার সাংবাদিক

  • আপলোড তারিখঃ 08-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 217791 জন
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বাংলাদেশ সমাচার সাংবাদিক ছবির ক্যাপশন: ...............................................................
ad728

নিজস্ব প্রতিনিধি >>


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবিতে মাঠে নামেন ছাত্র-ছাত্রীরা। আন্দলোন চরম অবস্থায় গেলে সাবকে সরকার কারফিউ জারি করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন ভাবে নির্দেশ দেন।  এই পরিস্থিতিতে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহের মাঠে ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমন (কার্ড নং BS10664)। প্রেস সেফটি জ্যাকেট পরে গত ২০ জুলাই সন্ধায় কারফিউ চলাকালীন সময়ে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হন। জানা যায়, ঢাকার মালিবাগ রেটগেট মোড়ে সংবাদ সংগ্রহে গেলে তাকে পেছন থেকে গুলি করেন আইনশৃংখলা বাহিনী। দুই পায়ে রানে গুলি লাগে, তাৎক্ষনিকভাবে জনৈক মারফত ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা ও অপারেশন করানো হয়।


বর্তমানে শেখ  হাসিনা বার্ন ইউনিটে ডাক্তারি পরিচর্যায় আছেন এবং ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে  সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আমিনুল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো. বেল্লাল হাওলাদার বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকের খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?