ঢাকা | বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর জয়ে টাইগারদের শুভ সূচনা

  • আপলোড তারিখঃ 08-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 230956 জন
শ্বাসরুদ্ধকর জয়ে টাইগারদের শুভ সূচনা ছবির ক্যাপশন: মাহমুদুল্লাহ রিয়াদের দারুন ফিনিশিংয়ে ২ উইকেটে জয়ী বাংলাদেশ।
ad728

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। শুরুটাও ছিল দুর্দান্ত। ভাগ্যে জয়ী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বোলাররা নিজের সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে আটকে রাখে মাত্র ১২৪ রানে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ম্লান হতে বসেছিল বোলারদের বীরত্ব। তবে তাওহীদ হৃদয় প্রতিরোধ আর মাহমুদুল্লাহ রিয়াদের দারুন ফিনিশিংয়ে ২ উইকেটে লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের।

শ্রীলংকার দেওয়া ১২৫ রানের জবাবে বাংলাদেশের শুরুটা হয়েছে ভয়াবহ। দলীয় ৬ রানেই সাজঘরের পথ ধরেছেন দুই  ওপেনার। এরপর নাজুমল শান্ত ফেরেন ১৩ বলে ৭ রান করে। পাওয়ার প্লের আগেই ২৮ রানে ৩ উইকেট খুঁইয়ে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষের দিকেও উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে মাহমুদুল্লাহ রিয়াদের দারুন ফিনিশিংয়ে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?