অনলাইন ডেস্ক
ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ফাইনাল পরীক্ষার ফর্মফিলাপ করতে না পারায় পাশে দাঁড়িয়েছে ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
অর্থনীতি বিভাগের ২০২২-২৩ সেশনের ঐ শিক্ষার্থীর ফর্মফিলাপের টাকা আজ (মঙ্গলবার) সকাল ১১টায় সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়।
ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. আশিকুল হক মিল্টন এবং সাধারণ সম্পাদক মো. ইমরান ফকির ছেলেটির হাতে ফর্মফিলাপের প্রয়োজনীয় অর্থ তুলে দেন।
এসময় সংগঠনের সভাপতি মো. আশিকুল হক মিল্টন বলেন, “গাজীপুরের সকল মেধাবী, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে সবসময়ই আমরা আছি এবং থাকব।”
সাধারণ সম্পাদক মো. ইমরান ফকির বলেন, “৫ আগস্ট থেকে নতুনভাবে, নতুন উদ্যমে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। এ ধারা ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”