অনলাইন ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১১ আগস্ট) রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে, ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়েছিল। শুরুতে ছয় মাস সময় নির্ধারণ করা হয়েছিল, যা ১৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে সরকার নির্ধারিত সময়ের আগেই মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।