ঢাকা | বঙ্গাব্দ

সড়কের নিরাপত্তার বদলে দূর্ঘটনা বাড়াচ্ছে স্পিডব্রেকার

2
  • আপলোড তারিখঃ 01-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 232976 জন
সড়কের নিরাপত্তার বদলে দূর্ঘটনা  বাড়াচ্ছে স্পিডব্রেকার ছবির ক্যাপশন: অভূতপূর্ব যোগাযোগ ব্যবস্থায় বদলে যাচ্ছে বাংলাদেশ।
ad728
মেহেদী হাসান আহাদ 

অভূতপূর্ব যোগাযোগ ব্যবস্থায় বদলে যাচ্ছে বাংলাদেশ।
তারই ধারাবাহিকতায় বর্তমানে সড়ক, মহাসড়ক গুলোর ব্যপক উন্নতি সাধিত হচ্ছে। সেই সাথে দেশে ক্রমশই বাড়ছে যানবাহন ব্যবস্থাপনা , দেশের প্রতিটি সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে বাহারি উন্নত  যানবাহন।
 একসময় দেশে উন্নত সড়ক ব্যবস্থাপনার অভাবে ছিল যানবাহন সংকট, উন্নত প্রযুক্তির অভাবে ছিলোনা তেমন মোটর যান।অনেক ক্ষেত্রেই যানবাহন গুলো মানুষ বা পশু দ্বারা চালিত হতো তখন -যেমন রিকশা, গরুর গাড়ি,ঘোড়ার গাড়ি ইত্যাদি ।কিন্তু বর্তমান উন্নত প্রযুক্তির বদৌলতে সেসব যানবাহন গুলো বিলুপ্ত প্রায়। বর্তমানে আধুনিক  যান্ত্রিক যুগের সকল যানবাহন গুলো মোটর চালিত হওয়ায় এদের গতি এতোটাই বৃদ্ধি পেয়েছে যেটা নিয়ন্ত্রণ করাও এখন কষ্ট সাধ্য বিষয় হয়ে পড়েছে। যার ফলে দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সড়ক দূর্ঘটনা।  আবার সেই সড়ক দূর্ঘটনা হ্রাস করার জন্য এবং গতি নিয়ন্ত্রণের জন্য  সরকারি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে; গতিরোধক বা স্পিড ব্রেকার তার মধ্যে অন্যতম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গতিরোধক অনেক সময় দুর্ঘটনার প্রধান  কারণ হয়ে দাঁড়ায়। কেননা আমাদের দেশে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার বা স্পিড বাম্প বহুল ব্যবহারিত, প্রয়োজন অপ্রয়োজনে যেখানে সেখানে ইচ্ছে মতো ফিটনেস বিহীন গতিরোধক নির্মান হয়ে থাকে—যা উঁচু ও অপ্রশস্ত হয়ে থাকে। এ জাতীয় গতিরোধক পার হতে গেলে যানবাহনে প্রচণ্ড ঝাঁকি লাগে যেটা অনেক সময় দূর্ঘটনার কারণ হয়ে দাড়ায়,এমনকি এতে গাড়িরও অনেক ক্ষতি সাধিত হয়। অন্যদিকে গতিরোধকগুলোর ওপর রং না থাকায় কখনো কখনো চালকদের নজরে আসে না, আবার অনেক সময় রাতের অন্ধকারে গাড়ির স্বল্প আলোতে গতিরোধক গুলো চোখে না পরায় এটি মারাত্মক ভাবে  দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।বর্তমানে সড়ক মহাসড়ক গুলোতে এটি একটি বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা নিরসনে চালকদের অধিকতর সতর্কতার পাশাপাশি, সরকারের কিছু পৃষ্ঠপোষকতা খুবই জরুরি, সরকারের উচিৎ গুরুত্বপূর্ণ ও দূর্ঘটনা প্রবণ সড়কগুলোতে  গতিরোধক হিসাবে স্পিড বাম্পের পরিবর্তে স্পিড হাম্প ব্যবহার করা যেতে পারে; যা অনুচ্চ ও প্রশস্ত গতিরোধক। এছাড়া সকল সড়কের গতিনিয়ন্ত্রক জায়গাগুলো ভালো ভাবে রং দিয়ে  চিহ্নিত  করা এমনকি স্পিড ব্রেকারের কিছুটা সামনে সতর্ক সংকেত ব্যবহার করা যেতে পারে।
এটি ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে লোপ পাবে বলে মনে করি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ খুবই জরুরি। 

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?