ঢাকা | বঙ্গাব্দ

বগা- মিলঘর রাস্তার সংস্কার প্রয়োজন

  • আপলোড তারিখঃ 19-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 58613 জন
বগা- মিলঘর রাস্তার সংস্কার প্রয়োজন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মো. আল-আমিন

সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার অন্তর্গত বাউফল উপজেলার অন্যতম একটি রাস্তা হলো- বগা টু মিলঘর। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ গাড়িতে আসা যাওয়া করে। এমনকি ঢাকাগামী বাসও চলাচল করে। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই ভয়ানক যে, যেকোনো সময় গাড়ি উল্টিয়ে পড়ে যাত্রীরা ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো - দায়িত্বশীলরা এ ব্যাপারে সম্পূর্ণ নীরব। রাস্তাটি সংস্কারের ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। কিন্তু এভাবে আর কতদিন? এমতাবস্থায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেলে এর দায়ভার কেউ গ্রহণ করবে না। তাই কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর অনুরোধ যাতে জনগণের মুখের দিকে তাকিয়ে খুব দ্রুত রাস্তাটি সংস্কার করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?