ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52248 জন
চট্টগ্রামে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জেলা প্রতিনিধি 


চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস জানায়, শহরমুখী হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরও দুইজন মারা যান।


নিহতদের মধ্যে আকাশ (২৮) ও কালা (২২) নামে দুজনের পরিচয় জানা গেছে। বাকি নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


আকবর শাহ থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?