ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ আরো ১ মাস

  • আপলোড তারিখঃ 19-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 60088 জন
ভারতীয় ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ আরো ১ মাস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আন্তর্জাতিক ডেস্ক

ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে এলেও পাকিস্তানের আকাশ দিয়ে ভারতীয় ফ্লাইট যাওয়ার অনুমতি মিলছে না এখনই। পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিয়ে ভারতের উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন করে একটি নোটিশ জারি করেছে। যা থেকে জানা যায়, ভারতের রেজিস্ট্রেশনের অধীনে থাকা সব ধরনের বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। নোটিশে আরো বলা হয়েছে, ভারতের নিবন্ধিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে ওভারফ্লাইট, ট্রানজিট বা অন্য কোনোভাবে চলাচল করতে পারবে না।

এই নিষেধাজ্ঞা প্রথম শুরু হয়েছিল গত ২৩ এপ্রিল থেকে এবং তখন থেকে নিয়মিতভাবে নবায়ন করা হচ্ছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং কোনো ধরনের ব্যতিক্রম প্রযোজ্য হবে না।

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাম এলাকায় প্রাণঘাতী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার পর ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়, যার প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

পহেলগাম হামলার পর ভারত পাকিস্তানে হামলা চালায়, যাতে কয়েকজন পাকিস্তানি নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের উপর হামলা চালায়। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়।

আকাশসীমা বন্ধের ফলে ভারতের বিমান সংস্থাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে। লম্বা রুটের ফ্লাইটগুলোকে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে বাধ্য হওয়ায় অতিরিক্ত জ্বালানির খরচ এবং যাত্রার সময় বৃদ্ধি পেয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?