ঢাকা | বঙ্গাব্দ

বোরহান তালুকদার জয়ের কবিতা “আমি”

  • আপলোড তারিখঃ 08-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 59261 জন
বোরহান তালুকদার জয়ের কবিতা “আমি” ছবির ক্যাপশন: লেখকের ছবি
ad728

আমি

বোরহান তালুকদার জয়



আমি বঙ্গ, আমি বাংলা,  

আমি নবজাতক স্বাধীনতা 

আমি স্বৈরাচারীরে সদা হানি আঘাত, 

আমি মহাপ্রলয়ের দেবতা!!


আমি বঙ্গভঙ্গরদের বিরুদ্ধের সৈনিক, 

সম সৈনিক মাতৃভাষার

আমি সৈনিক সম মুক্তিযুদ্ধের, 

হাসি মুগ্ধ মম চাষার!! 


আমি মুক্তি সমরের জাগ্রত রাত, 

এক জাগ্রত লুন্ঠনী বেতার

আমি না ভুলি কভু মোর বীরত্বের ইতিহাস, 

না ভেদি কুরআন গীতার!


আমি মীর নিসারের সেই গুঁড়িয়ে দেওয়া 

রেণু কেল্লার ইতিহাস, 

যেথা বীরত্বেগাঁথা স্বাধীনতা প্রেমিরা 

প্রথম পরেছিল গলে ফাঁস!!


আমি ব্রিটিশ হতে মুক্তি পেয়েও, 

না স্বাধীনতা পাওয়া এক জাতি 

আমি ২৪’ বছর বঞ্চনার ইতিহাস,  

১৬ বছর না জ্বলা এক বাতি!!


আমি ধর্মের সুতোই ঘিরে রাখা এক 

গোবরে পদ্মফুল, 

যে সদা, সংখ্যালঘুর দোহাই দিয়ে 

বুকেতে মারে মহাশূল!!



নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?