ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তি ফরম জমা ১৬ জুলাই পর্যন্ত, ক্লাস শুরু ২১ জুলাই

  • আপলোড তারিখঃ 29-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 61058 জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তি ফরম জমা ১৬ জুলাই পর্যন্ত, ক্লাস শুরু ২১ জুলাই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ২৬ জুন ২০২৫ তারিখে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা, নিয়ম-কানুন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৮ জুন থেকে ১৫ জুলাই ২০২৫ এর মধ্যে অনলাইনে গিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে। এরপর কলেজে ফরমসহ অন্যান্য কাগজপত্র জমা দিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন ফি (৫৬৫ টাকা) পরিশোধ করতে হবে।

যদি কোনো শিক্ষার্থী এর আগে ২০২৩২৪ শিক্ষাবর্ষে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই জুলাইয়ের মধ্যে সেই ভর্তি বাতিল করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তি হিসেবে ধরার কারণে বর্তমান শিক্ষাবর্ষের ভর্তি রেজিস্ট্রেশন বাতিল হবে।

যেসব শিক্ষার্থী তাঁদের প্রাপ্ত বিষয়ে পরিবর্তন আনতে চান, তাঁরা ভর্তি ফরম পূরণের সময় নির্ধারিত ঘরে "Yes" নির্বাচন করলে বিষয় পরিবর্তনের জন্য বিবেচিত হবেন। শূন্য আসনের ভিত্তিতে, মেধা অনুযায়ী পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে।

 

সকল প্রক্রিয়া শেষ করে ২১ জুলাই ২০২৫ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।


জাতীয় বিম্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আরো বিস্তারিত দেখুন:  http://app11.nu.edu.bd/notice/NOTICE_HONS_ADMISSION_2024_2025_260625.pdf




নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?